জৈব যৌগ ও এর প্রকারবেদ | Classifications of Organic Compounds

Organc Compounds

জৈব যৌগ [ Organic Compounds ]

জৈবযৌগ


হাইড্রোজেন [H] ও কার্বন [C] দ্বারা গঠিত হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে উৎপত্ত যৌগসমূহকে জৈবযৌগ বলে।

জৈবযৌগ দুই ধরনের। যথাঃ
১। অ্যারোম্যাটিক জৈবযৌগ [Aromatic Hydrocarbon]

২। অ্যালিফেটিক জৈবযৌগ [Aliphatic Hydrocarbon]

অ্যালিফেটিক জৈবযৌগ [Aliphatic Hydrocarbon] :


গ্রিক শব্দ অ্যালিফার থেকে অ্যালিফেটিক শব্দের উৎপত্তি। অ্যালিফার অর্থ চর্বি হতে প্রাপ্ত। প্রথমে চর্বি হতে প্রাপ্ত ফ্যাটি এসিডকে প্রথমে এ শ্রেণীর যৌগ হিসেবে ধরা হতো তাই এর নামকরণ করা হয় অ্যালিফেটিক জৈবযৌগ। বর্তমানে অ্যালিফেটিক জৈবযৌগ দ্বারা মুক্ত শিকল হাইড্রোকার্বন ও বদ্ধ শিকল হাইড্রোকার্বন এর যৌগসমূহকে বুঝায়।

শিকলের গঠন ও প্রকৃতির উপর নির্ভর করে অ্যালিফেটিক জৈবযৌগকে দুই ভাগে ভাগ করা যায়।যথাঃ

১। মুক্ত শিকল হাইড্রোকার্বন।

২। বদ্ধ শিকল হাইড্রোকার্বন।


অ্যারোম্যাটিক জৈবযৌগ [Aromatic Hydrocarbon] :


গ্রিক শব্দ অ্যারোমা [Aroma] থেকে অ্যারোম্যাটিক শব্দের উৎপত্তি। অ্যারোমা [Aroma] শব্দের অর্থ মিষ্টি গন্ধ। এর অর্থ মিষ্টি গন্ধ হলেও এই যৌগসমূহের মধ্যে তেমন মিষ্টি গন্ধ নেই। বেনজিন, বেনজিনের জাতক এবং অন্যান্য অনুরূপ ধর্মীয় যৌগ হলো অ্যারোম্যাটিক জৈবযৌগ [Aromatic Hydrocarbon]।

অ্যারোম্যাটিক জৈবযৌগকেও আবার দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ

১। সুষম চাক্রিক অ্যারোম্যাটিক জৈবযৌগ।


২। বিষম চাক্রিক অ্যারোম্যাটিক জৈবযৌগ।

Post a Comment

Previous Post Next Post