সমগোত্রীয় শ্রেণী কি? এর বৈশিষ্ট্য কী কী

সমগোত্রীয় শ্রেণী


সমগোত্রীয় শ্রেণী (Homologous Series)

একই রকম মৌলের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক ভরের ক্রমানুসারে সাজিয়ে প্রাপ্ত সারিকে সমগোত্রীয় শ্রেণী বলে।

সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য হলোঃ

১। এরা একই রকম মৌল দ্বারা গঠিত হবে।

২। এদের একটি সাধারণ সংকেত থাকবে।

৩। এদের ভৌত ধর্ম ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়।

৪। এদের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম।

৫। এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকবে।

৬। পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে।

৭। একই সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের অণুতে একই কার্যকরী মূলক বিদ্যমান তাই এদের মধ্যকার রাসায়নিক ধর্ম প্রায় একই দেখা যায়। * মিথেন (CH4) থেকে ২টি হাইড্রোজেন (H) পরমাণু অপসারণ করে নিলে (-CH2-) মিথিলিন উৎপন্ন হয়।

Post a Comment

Previous Post Next Post